ভাইকে ইফতারে দাওয়াত দেননি স্ত্রী, তালাক দিলেন স্বামী

২৬ মার্চ ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ভাইকে ইফতারে দাওয়াত না দেওয়ায় এক নারীকে তালাক দিয়েছেন স্বামী

ভাইকে ইফতারে দাওয়াত না দেওয়ায় এক নারীকে তালাক দিয়েছেন স্বামী © প্রতীকী ছবি

ভাইকে ইফতারে দাওয়াত দিতে অস্বীকার করায় স্ত্রীকে তালাক দিয়েছেন মিশরীয় এক ব্যক্তি। প্রথম রমজানে দাওয়াত দিতে বলেছিলেন তিনি। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ভাইয়ের সঙ্গে স্বামীর অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণেই ভয়ে ছিলেন নারী। তার স্বামীর ভাইয়ের নারীদের সঙ্গে অন্যায় আচরণ ও একাধিক বিয়ের ঘঠনা ঘটেছে। তার স্বামীও ভাইয়ের কাছ থেকে এমন ব্যবহার শিখে তার সঙ্গেও একই ঘটনা ঘটাতে পারেন বলে তিনি মনে করেছিলেন।

নারী জানান, তার স্বামী তার ভাইয়ের সঙ্গে আর্থিক ও পারিবারিক বিষয়সহ সবকিছু নিয়ে পরামর্শ করেন বলে তার আশঙ্কা ছিল। এতে সংসারের ব্যক্তিগত বলে কিছু থাকে না। ভাইকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে না পারায় স্বামীর সঙ্গে তার বিবাদ বাড়ে। 

এরইমধ্যে প্রথম রোজায় ভাই ও তার স্ত্রীকে দাওয়াতের জন্য বলেন স্বামী। কিন্তু তার স্ত্রী ছেলে-মেয়েদের সঙ্গে ইফতারের আগ্রহ দেখান। এতে তাদের ঝগড়া হয়। পরে স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন স্বামী। পরে স্ত্রী বাপের বাড়ি চলে গেলে তিন সপ্তাহ পর তালাকের কাগজপত্র হাতে পান।

সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬