তৃতীয় সন্তানের বাবা হলেন জাকারবার্গ

২৫ মার্চ ২০২৩, ০৯:৫০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
তৃতীয় সন্তানের বাবা হলেন জাকারবার্গ

তৃতীয় সন্তানের বাবা হলেন জাকারবার্গ © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী প্রিসিলা চ্যান এক কন্যার জন্ম দিয়েছেন। ফেসবুক এক পোস্টের মাধ্যমে জাকারবার্গ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বুধবার রাতে ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন জাকারবার্গ।

শুক্রবার (২৪ মার্চ) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কন্যার বাবা হওয়ার কথা জানান জাকারবার্গ। ইতোমধ্যে নিজের মেয়ের নামও জানিয়েছে তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টের ক্যাপশনে জাকারবার্গ লেখেন, বিশ্বে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি ছোট আশীর্বাদ।

পড়াশোনা সূত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রিসিলার সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। ২০০৩ সালে তাদের প্রণয়ের খবর প্রকাশ্যে আসে। আর ২০১০ সালে একসঙ্গে থাকতে শুরু করেন তারা।

টানা ২ বছর লিভ ইন টুগেদার থাকেন জাকারবার্গ ও প্রিসিলা। তবে ২০১২ সালে বিয়ে করেন তারা। ওই বছরই ডাক্তারি শিক্ষা সম্পন্ন করেন প্রিসিলা। ২০১৫ সালে এ সেলেব্রেটি দম্পতির প্রথম মেয়ের জন্ম হয়। তার নাম ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ। আর দ্বিতীয় মেয়ের নাম আগস্ট চ্যান জাকারবার্গ।

গত সেপ্টেম্বর মাসে এক ইনস্টাগ্রাম পোষ্টে তৃতীয় সন্তানের কথা জানিয়েছিলেন জাকারবার্গ। পোস্টে তিনি লিখেছিলেন, অনেক ভালবাসা, অতন্ত্য খুশির সাথে শেয়ার করছি যে ম্যাক্স এবং অগাস্ট আগামী বছর একটি নতুন শিশু বোন পাচ্ছে।

ট্যাগ: ফেসবুক
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬