হবু বর বোনাসের অর্থ না দেওয়ায় আরেকজনকে বিয়ে কনের

২৫ মার্চ ২০২৩, ১২:৫২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© প্রতীকী ছবি

বিয়ের আগে হবু বরের কাছে তাঁর বোনাসের সম্পূর্ণ অর্থ চেয়েছিলেন কনে। কিন্তু কনের এই প্রস্তাবে রাজি হননি বর। আর এর জেরে বিয়েই ভেঙে দিয়েছেন কনে। গাঁটছড়া বেঁধেছেন অপর এক ব্যক্তির সাথে।

ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে। চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বর হতে গিয়েও শেষ পর্যন্ত যিনি হতে পারেননি, তাঁর নাম শিয়াওলি। বিয়ে ভেঙে যাওয়ার পুরো ঘটনা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ওই নারীর সঙ্গে তাঁর চার বছর প্রেমের সম্পর্ক ছিল দাবি করে শিয়াওলি বলেন, ‘তাঁরা (কনে ও তাঁর পরিবার) দাবি করলেন, বছর শেষে আমি যে বোনাস পাই, তা বিয়ের পর তাঁদের হাতে তুলে দিতে হবে। এসব কথা শুনে আমি বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম।’ 

ভিডিওতে শিয়াওলি দাবি করেন, তিনি হবু স্ত্রী ও তাঁর বাবা–মাকে খুশি করতে সব রকমভাবে চেষ্টা করেছিলেন। তবে বোনাসের অর্থ দিতে রাজি হননি। কারণ, তাঁর বেতন খুব বেশি না। তাই জীবনযাপনের জন্য তাঁকে বোনাসের অর্থের ওপর নির্ভর করতে হয়।

ওই নারী নাকি শিয়াওলিকে বলেছিলেন, বোনাসের অর্থ না পেলে তিনি মনে করবেন, শিয়াওলি তাঁকে ভালোবাসেন না। এসব কথা শুনে শিওয়ালি সিদ্ধান্ত নেন এই বিয়ে তিনি করবেন না। পরে হবু স্ত্রীর বাবা–মাকে ফোন দেন তিনি। তাঁরাও জানিয়ে দেন, তাঁদের মেয়ে শিয়াওলিকে বিয়ে করবেন না। গাঁটছড়া বাঁধবেন আরেকজনের সঙ্গে।

ভিডিওতে শিয়াওলি বলেন, ওই নারী একসময় বলতেন তাঁকে ভালোবাসেন। তবে শেষ পর্যন্ত বাবা–মায়ের সিদ্ধান্তের বাইরে যেতে পারলেন না। এক মাস আগেই বিয়েটা ভেঙে গেল।

এদিকে অন্য একজনকে বিয়ে করার বিষয়ে ওই নারী বলেন, যত দ্রুত সম্ভব তাকে বিয়ে দেওয়ার আশা করেছিলেন বাবা–মা। আর সে অনুযায়ী তাঁরা সব পরিকল্পনা করেছিলেন। কার সঙ্গে বিয়েটা হবে সেটা কোনো বিষয় না।

ট্যাগ: চীন
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close