রোমানিয়ায় ট্রাকে পাওয়া গেল ২৩ বাংলাদেশীকে

২৪ মার্চ ২০২৩, ০৯:৪৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ট্রাক থেকে উদ্ধার হওয়া বাংলাদেশীরা

ট্রাক থেকে উদ্ধার হওয়া বাংলাদেশীরা © ইন্টারনেট

রোমানিয়া সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) একটি ট্রাকে করে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় তাদের উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম স্টাইরিপিসার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকটি আসলে রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ তল্লাশি চালায়। চালক জানিয়েছেন, রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানোর সময় সহকর্মীরা নিশ্চিত করেছেন, উদ্ধার ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। তারা আইনানুগভাবে রোমানিয়াতে প্রবেশ করেছিলেন।

এ ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিবাসী চোরাচালান ও ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের প্রতারণার মাধ্যমে সীমান্ত অতিক্রম চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে।

নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
  • ৩০ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জাদুকরী শট পোস্টে, নিশ্চিত গোলের হাত থেকে বাঁচল…
  • ৩০ জুন ২০২৬
গোল করে ক্যাসেমিরোর ‘সিক্স-সেভেন’ সেলিব্রেশন!
  • ৩০ জুন ২০২৬
গভীর সমুদ্রে গিয়ে বিকল নৌকা, মোবাইলকলের পরে উদ্ধার ১০ জেলে
  • ৩০ জুন ২০২৬
কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল
  • ৩০ জুন ২০২৬
তোমিয়াসু-দোয়ানের ডাবল মার্কিংয়ে বোতলবন্দী ভিনিসিয়ুস
  • ৩০ জুন ২০২৬