৯২ বছর বয়সে বিয়ের পিড়িতে মারডক

২১ মার্চ ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রুপার্ট মারডক ও লেসলি স্মিথের

রুপার্ট মারডক ও লেসলি স্মিথের © নিউইয়র্ক পোস্ট

মিডিয়া মুঘল রুপার্ট মারডক সঙ্গী লেসলি স্মিথের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় গত সেপ্টেম্বর মাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৬৬ বছর বয়সী স্মিথের সঙ্গে দেখা হয় ৯২ বছরের মারডকের। 

নিজের প্রতিষ্ঠান নিউইয়র্ক পোস্টকে মারডক জানিয়েছেন, প্রেমে পড়তে ভয় পেতাম আমি। তবে জানতাম, এটিই শেষবার। ভালো কিছু হতে যাচ্ছে। আমি খুব খুশি।

চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে গত বছর তার বিচ্ছেদ হয়। সেন্ট প্যাট্রিক দিবসে স্মিথকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান মারডক।

স্মিথের প্রয়াত স্বামী ছিলেন চেস্টার স্মিথ। তিনি একজন গায়ক ও রেডিও-টিভি এক্সিকিউটিভ। নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, আমাদের জন্য এটা ঈশ্বরের উপহার। গত সেপ্টেম্বরে দেখা হয়েছিল আমাদের। আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন। আমাদের একই ধরনের বিশ্বাস রয়েছে।

জানা গেছে, আগামী গ্রীষ্মের শেষে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ দম্পতি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউইয়র্ক ও যুক্তরাজ্যে সময় কাটাবেন।

মারডক এর আগে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ সাংবাদিক আনা মান ও চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬