কলেজ শিক্ষার্থীদের কত ঘণ্টা ঘুমানো দরকার?

১৮ মার্চ ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাতে নির্ধারিত সময় ঘুম শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দরকারি বলে যুক্তরাষ্ট্রের কার্নগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় প্রকাশ পেয়েছে। ওই গবেষণায় কলেজ শিক্ষার্থীদের কত ঘণ্টা ঘুমানো দরকার সেটিও উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এর ১৩তম কার্যবিবরণীতে কলেজ শিক্ষার্থীদের ঘুম ও একাডেমিক ফলাফল নিয়ে এই গবেষণা প্রকাশ করা হয়।

কার্নগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, শিক্ষার্থীদের মান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ)। আর যে সকল কলেজ শিক্ষার্থী রাতে সাড়ে ছয় ঘণ্টা ঘুমায় তাদের জিপিএ ভালো।

গবেষণার জন্য তিনটি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীকে বেছে নেয়া হয়েছিল। ঘুমের ধরন পর্যবেক্ষণ ও রেকর্ড করার জন্য শিক্ষার্থীদের হাতের কবজিতে একধরনের যন্ত্র বা ডিভাইস পরিয়ে দেওয়া হয়েছিল। পরে গবেষকেরা যন্ত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল তুলনা করে দেখেছেন।

গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী রাতে ছয় ঘণ্টার কম ঘুমায়, তাদের ফলাফল তুলনামূলকভাবে খারাপ। রাতে এক ঘণ্টা কম ঘুমানোর সঙ্গে জিপিএ কতটা নেমে যেতে পারে, তা-ও পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। 

কার্নগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, রাতের ঘুম কমিয়ে আনার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা লাভের ক্ষমতার ওপর প্রভাব ফেলে। সে কারণে ঘুমের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950