পুতিনের বক্তব্য শোনার সময় কানে নুডলস ঝোলানোর দায়ে জরিমানা

১৮ মার্চ ২০২৩, ০৪:৩৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
পুতিনের বক্তব্য শোনার সময় কানে নুডলস ঝোলানোর দায়ে জরিমানা

পুতিনের বক্তব্য শোনার সময় কানে নুডলস ঝোলানোর দায়ে জরিমানা © সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য শোনার সময় কানে নুডলস ঝুলিয়ে সেই ভিডিও প্রকাশ করায় মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে এক রুশ রাজনীতিবিদকে। বৃহস্পতিবার (১৬ মার্চ) তাকে প্রায় দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে।

রাশিয়ান মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠীর (ওভিডি ইনফো) বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা-সংস্থা রয়টার্স।

স্থানীয় সেই রাজনৈতিক ব্যক্তির নাম মিখাইল আবদালকিন। তিনি কানে নুডলস ঝুলিয়ে ভ্লাদিমির পুতিনের বক্তব্য শোনার একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। প্রচলিত রুশ প্রবাদ অনুযায়ী, কারও কানে নুডুলস ঝুলানোর অর্থ হলো তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

এমন ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া গত ২১ ফেব্রুয়ারির বক্তব্যের প্রতি বিদ্রূপের মাধ্যমে অবিশ্বাস প্রকাশ করেছেন মিখাইল। ইউক্রেন আগ্রাসনের এক বছর পূর্তির আগে ওই বক্তব্য দিয়েছিলেন পুতিন।

চলতি মাসে সামরিক বাহিনী অথবা যুদ্ধে অংশ নেওয়া কোনও সংস্থার অবমাননা বা ভুয়া তথ্য প্রচারের বিষয়ে আইন আরও কঠিন করেছে রুশ পার্লামেন্ট। শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা নির্ধারণ করা হয়েছে দেশটিতে।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬