ভারতে আইআইটির হোস্টেলে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১৫ মার্চ ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি © সংগৃহীত

হোস্টেলের ঘরে আত্মহত্যা করে মারা গেছেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) তৃতীয় বর্ষের একজন ছাত্র। গত একমাসে এ নিয়ে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার ১৪ মার্চ এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

অন্ধ্র প্রদেশের বাসিন্দা ২০ বছর বয়সী নিহত ছাত্র আইআইটির বৈদ্যুতিক প্রকৌশল বিভাগে অধ্যয়নরত ছিলেন। তাকে তার রুমমেটরা হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় আবিস্কার করে।

আরও পড়ুন: আন্দোলন থেকে না সরলে বড় ভাইদের দিয়ে ধর্ষণের হুমকি কলেজ শিক্ষকের

প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গিয়েছে, নিহত ছাত্র তার পড়াশোনা এবং একাডেমিক কাজ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিল।

প্রসঙ্গত, একই প্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের আরও একজন ছাত্র গত ১৪ ফেব্রুয়ারি আত্মহত্যা করে মারা যায়। তাকেও তার হোস্টেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনার ঠিক এক মাস পর এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইআইটি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ক্যাম্পাসে ছাত্র/স্কলার, ফ্যাকাল্টি এবং কর্মীদের সুস্থতা ও উন্নতি টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে তারা।

ইতিমধ্যেই ঘটনা খতিয়ে দেখার জন্য নির্বাচিত ছাত্র প্রতিনিধিসহ একটি তদন্ত কমিটি গঠন করেছে তারা।

ট্যাগ: ভারত
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬