চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং

১১ মার্চ ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং © সংগৃহীত

প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে চীনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং। খবর বিবিসি

শনিবার (১১ মার্চ) সকালে বেইজিংয়ে চীনের আনুষ্ঠানিক পার্লামেন্টের ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনে কোনো ভিন্নমত ছাড়াই তাকে এ পদে নিযুক্ত করা হয়। ৬৩ বছর বয়সী ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯০০ প্রতিনিধিরি চেয়েও বেশি প্রতিনিধিদের কাছ থেকে ভোট পেয়েছেন।

লি কিয়াং মোট ২ হাজার ৯৩৬টি ভোট পেয়েছেন, মাত্র তিনজন প্রতিনিধি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং আটজন ভোটে বিরত ছিলেন। শি জিনপিং তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরদিনই তাকে এ পদে অধিষ্ঠিত করা হয়।

আরও পড়ুন: আর্জেন্টিনার দুই বড় শিরোপা জয়ের নায়ক পাগলাটে মার্টিনেজ।

জানা গছে, লি কিয়াং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র। চীনের রাবার-স্ট্যাম্প পার্লামেন্টের বৈঠকে ব্যালট দেওয়ার সময় কোনও সাংবাদিককে রুমে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর তিনি শপথ নেন।

চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন লি কিয়াং। গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই ধারণা করা হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। অন্যদিকে পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন। 

২০১৩ সালে যখন কেকিয়াং প্রধানমন্ত্রী হন, কিছুটা উদারপন্থি হিসেবে পরিচিত এই নেতা চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে পরিবর্তন আনতে কাজ করবেন এমনটিই প্রত্যাশা ছিল।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close