শিক্ষককে গুলি করলেও যে কারণে অভিযুক্ত হচ্ছে না শিক্ষার্থী

০৯ মার্চ ২০২৩, ১২:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
গুলিবিদ্ধ হওয়া শিক্ষক আবিগেইল জাওয়ারনার

গুলিবিদ্ধ হওয়া শিক্ষক আবিগেইল জাওয়ারনার © ডেইলি মেইল

যুক্তরাষ্ট্রে শিক্ষকের হাতে ও বুকে গুলি করেছিল ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। তবে ভাগ্যক্রমে সে যাত্রায় প্রাণে বেঁচে যান শিক্ষক। এখন আদালত বলছেন, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিযোগ আনার সুযোগ নেই শিশুটির বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রটি কেনা হয়েছিল নিয়ম মেনে। এটি শিশুর মায়ের ছিল। প্রথম শ্রেণির এক ছাত্রের সঙ্গে বিবাদের জেরে গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে।

ভুক্তভোগী শিক্ষকের নাম আবিগেইল জাওয়ারনার। ২৫ বছর বয়সী শিক্ষকের হাত ও বুকে গুলি লাগে। নিউপোর্ট নিউজ কমনওয়েলথের অ্যাটর্নি হাওয়ার্ড গুইন এনবিসি নিউজকে বলেছেন, শিশুটির বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হবে না।

ডেইলি মেইল ও বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রিচনেক প্রাথমিক বিদ্যালয়ে ৬ জানুয়ারি বন্দুকটি নিয়ে আসে শিশুটি। স্কুল ব্যাগে করে এটি নিয়ে আসে সে।

সংশ্লিষ্টরা বলছেন, ছয় বছর বয়স হওয়ায় জটিলতা আছে। কারণ সে আইনি বিষয়গুলো বুঝে ওঠেনি। এ বিষয়টিতে তাড়াহুড়ো করতে চায় না কর্তৃপক্ষ।

গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬