ভাড়া নিয়ে বিবাদ, নার্সিং ছাত্রীকে কুপিয়ে হত্যা অটোচালকের

০৮ মার্চ ২০২৩, ০১:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

ভাড়া নিয়ে বিবাদের জেরে ভারতের দিল্লির এক নার্সিং পড়ুয়া ছাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক অটোচালক। গত সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায়। নিহত ছাত্রীর নাম মেহরিন রিয়াজ। 

২২ বছর বয়সী ওই তরুণী মূলত কাশ্মীরের বাসিন্দা। দিল্লির একটি নার্সিং কলেজের পড়তেন তিনি। সোমবার শাহীন বাগের ভাড়াবাড়ি থেকে নিউ ফ্রেন্ডস কলোনিতে যাওয়ার জন্য অটোয় উঠেছিলেন তিনি। অটো থেকে নামার পর পেমেন্ট মোড দিয়ে অটোচালকের সঙ্গে তার ঝামেলা শুরু হয়। অটো চালক নগদে ভাড়া চাইছিলেন, তরুণী অনলাইনে টাকা দিতে চেয়েছিলেন। এই নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটির পর অটোচালক একটি ছুরি বের করে তা দিয়ে কোপাতে শুরু করে তরুণীকে। 

তার পেটের ডানদিকে ছুরির আঘাতে গভীর ক্ষত তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। হাসপাতাল থেকেই ফোন করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনায় অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৫২৬ ধারা অনুযায়ী মালা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক সে। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সূত্র: দ্য ওয়াল

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬