স্কুল ছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনা ‘ক্ষমার অযোগ্য অপরাধ’: খামেনি

০৬ মার্চ ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

ইরানে গত কয়েক মাস ধরে চলা স্কুল ছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনা ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কয়েক মাস ধরে বিষপ্রয়োগের এসব ঘটনায় অসুস্থ হয়ে পড়া অন্তত সাড়ে ছয়শ স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।    

কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের বিষপ্রয়োগের ঘটনাটি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (৬ মার্চ) রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে তিনি বলেন, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।  

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে ইরানের বিভিন্ন স্কুলের হাজারেরও বেশি ছাত্রী ‘মৃদু বিষপ্রয়োগ’ হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে দেশটির কিছু রাজনৈতিক নেতা মনে করেন, যে কট্টরপন্থি ধর্মীয় গোষ্ঠীগুলো নারী শিক্ষার বিরোধী, তারা ছাত্রীদের বিষপ্রয়োগ করে থাকতে পারে। 

আরও পড়ুন: ফোন রেকর্ড এডিট করে আমাকে ফাঁসানো হয়েছে: রাবি ছাত্রলীগ নেত্রী

আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কওম থেকে শুরু হওয়া এ হামলা দেশটির ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে ছড়িয়ে পড়ে, এতে কিছু আতঙ্কিত অভিভাবক তাদের সন্তানদের স্কুল থেকে সরিয়ে নেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে নামেন।   

উল্লেখ্য, গত শনিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়  বলেছে, মাঠ পর্যায়ের অনুসন্ধানে সন্দেহজনক নমুনা মিলেছে, শিক্ষার্থীদের অসুস্থতার কারণ বের করতে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, ফলাফল যত দ্রুত সম্ভব প্রকাশ করা হবে। এক বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুলরেজা রাহমানি ফাজলি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬