শুটিংয়ে তরুণাস্থি ছিঁড়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

০৬ মার্চ ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
শুটিংয়ে গুরুতর আহত বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন

শুটিংয়ে গুরুতর আহত বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন © ইন্টারনেট

সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। ভারতের হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং সেটে এ ঘটনা ঘটেছে বলে তাঁর ব্লগে জানিয়েছেন। তার বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে।

শুটিং থেকে তাকে এআইজি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে ডাক্তাররা পরীক্ষা বুকে ব্যান্ডেজ করে দিয়েছেন।শুটিং বন্ধ করে মুম্বাইতে ফিরেছেন অমিতাভ। ব্লগে লিখেছেন, ডাক্তার বলেছেন বিশ্রাম নিতে। হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে।

চোটের কারণে কয়েক সপ্তাহ বাড়িতেই থাকবেন অমিতাভ। এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ।

১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে তলপেটে চোট পান তিনি। তলপেটে রক্তক্ষরণ শুরু হয়েছিল। তখনকয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল। সোমবার অমিতাভের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬