এবার মেক্সিকো দূতাবাস খুলছে বাংলাদেশে

০৪ মার্চ ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড © সংগৃহীত

আর্জেন্টিনার পর বাংলাদেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। স্থানীয় সময় শুক্রবার (৩ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের মাঝামাঝি দূতাবাস খোলা হতে পারে।

দেশিটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড। এ সময় দূতাবাস খোলার কথা জানান তিনি। মেক্সিকোয় আগে থেকে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

মেক্সিকো সরকার বলছে, ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যার বাংলাদেশ মধ্য এশিয়া অঞ্চলের অন্যতম প্রধান দেশ। তাই বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মেক্সিকো। বিশেষ করে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের কথা ভাবছে তারা।

গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা। বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে দেশটির দূতাবাসের যাত্রা শুরু হয়েছে।

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬