মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ নিয়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

০৩ মার্চ ২০২৩, ০৯:৩৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি © সংগৃহীত

ইরানের স্কুলে বিষপ্রয়োগের ঘটনাটি বর্তমান সময়ে বেশ আলোচিত ইস্যু। এ ঘটনায় শত শত শিক্ষর্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, বিষপ্রয়োগের ঘটনায় তেহরানের শত্রুরা জড়িত।

গত নভেম্বর থেকে ইরানের স্কুলগুলোতে বিষপ্রয়োগজনিত হামলা শুরু হয়। এখন পর্যন্ত চারটি শহরের ৩০টির বেশি স্কুলে এই হামলা চালানো হয়েছে। ফলে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে।

কয়েকদিন আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রী জানান, বিষপ্রয়োগের ঘটনায় বিভিন্ন স্কুলের শত শত মেয়রা আক্রান্ত হয়েছে। তাছাড় কিছু মন্ত্রীরাও হামলারও লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে। নারী শিক্ষারবিরোধী গোষ্ঠীগুলোই এর সঙ্গে জড়িত।

এদিকে, আজ শুক্রবার (৩ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলে দেওয়া এক বক্তৃতায় রাইসি বলেন, বিষপ্রয়োগের সঙ্গে জড়িতরা ইরানের শত্রু।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি ও অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে ভয়-ভীতি তৈরি করতে এই কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরানের শহরতলিতে একটি স্কুলের পাশে একটি জ্বালানি ট্যাঙ্কার পাওয়া গেছে। আরও দুটি শহরে একই ধরনের ট্যাঙ্কার শনাক্ত হয়েছে। এগুলো সম্ভাবত বিষপ্রয়োগের সঙ্গে জড়িত

গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬