পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর দাবি বাইক চালকদের

০৩ মার্চ ২০২৩, ০৫:১২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর দাবিতে মানববন্ধন করেন চালকরা

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর দাবিতে মানববন্ধন করেন চালকরা © সংগৃহীত

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো এবং মোটরসাইকেল চলাচলের খসড়া নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন একদল মোটরসাইকেল চালক।

শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাইক বিডি, কেবি রাইডার্স, ন্যাশনাল বাইকার, বিডি বাইকারস এবং বিএমআরএস গ্রুপসহ কয়েক শত বাইক চালক এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বাইক চালকরা দাবি করেন, মোটরসাইকেল চলাচলের খসড়া নীতিমালায় বেশ কিছু অপ্রাসঙ্গিক বিষয় রয়েছে। এই নীতিমালা শহর এবং মহাসড়কে চলাচলের নিরাপত্তা বাড়াবে না, উল্টো ভোগান্তি বাড়াবে। শুধু মটরসাইকেলের ওপরে আইন প্রণয়ন করে যানজট ও দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলে মন্তব্য ‍করেন।

আরও পড়ুন: এবার একসঙ্গে ঢাবির শিক্ষক হলেন আজহার-অর্নি দম্পত্তি

আবাসিক এলাকাতে সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার শুধু মোটরসাইকেল নয়, সব যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য করার দাবি জানান তারা।

মানববন্ধনে বেশ কিছু দাবি তুলে ধরেন বাইক চালকরা। সেগুলো হলো, আবাসিক এলাকায় কোনো যানবাহনকে ৩০ কিলোমিটারের বেশি গতিতে চলতে না দেওয়া। অপরিকল্পিত রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা, লেগুনা, সিএনজি, মিশুক চলাচল বন্ধ করা কিংবা এলাকা অনুযায়ী এসব যান পরিকল্পিতভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা এবং এসব যানের জন্য লাইসেন্স বাধতামূলক করা।

আরও পড়ুন: বৃত্তির সংশোধিত ফলেও পরীক্ষা ছাড়া ট্যালেন্টপুল

খুব ব্যস্ত ও  জরুরি রাস্তা হলে সেখানে মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা। বাস ও  সিএনজি চালিত অটোরিকশার মতো গণপরিবহন যেখানে-সেখানে পার্কিং এবং যাত্রী ওঠানো-নামানো বন্ধ করা। সড়কভেদে যানবাহনের জন্য সর্বোচ্চ গতি মানা নির্ধারণ করা।

প্রসঙ্গত, সম্প্রতি প্রণীত মোটরসাইকেল চলাচলের খসড়া নীতিমালায অনুযায়ী, শহরে ঘণ্টায় ৩০ কিলোমিটার এবং মহাসড়কে ৬০ কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চালানো যাবে মহাসড়কের ক্ষেত্রে সর্বনিম্ন ১২৬ সিসি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল চলাচল করতে পারবে। এছাড়া, ঈদ ও উৎসবের আগে ও পরের ১০ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে না।

 

ভারতের ওপর আরোপিত শুল্ক কমাবেন ট্রাম্প
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডিবেটের প্রস্তাব তারেক রহমানের বিবেচনা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বাধা কাটল
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতি চলছেই, শহীদ মিনারে সমাবেশের ঘোষ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
কোনো আধিপত্যবাদ মানা হবে না: জামায়াত আমির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ১০০ বছর বাংলাদেশ সুন্দরভাবে চলবে: …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬