মেসিকে হুমকি, স্ত্রী রোকুজ্জোদের সুপারমার্কেটে গুলি

০২ মার্চ ২০২৩, ১০:১৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে গুলি করে দুর্বৃত্তরা

রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে গুলি করে দুর্বৃত্তরা © সংগৃহীত

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে আর্জেন্টিনার রোজারিও শহরে এই ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও এ তথ্য নিশ্চিত করেছে।

মোটরসাইকেলে এসে বন্ধ থাকা দোকানের দরজায় এলোপাতাড়ি ১৪টি গুলি ছোড়ে দুজন দুর্বৃত্ত। যাওয়ার আগে মেসিকে হুমকি দিয়ে লেখা একটি কাগজ রাস্তায় ফেলে যায় তারা।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি-রেজিস্ট্রার-প্রক্টরকে আদালতে তলব

কাগজটিতে লেখাটা এ রকম ছিল, ‘মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।

 

 

আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বছরে অর্ধকোটি টাকা চাঁদাবাজির অভিযোগ প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে

রোজারিওতে মেসির একটি বাড়ি আছে যেখানে ব্যস্ততার ফাঁকে ছুটি পেলে মাঝে মধ্যে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি। বিশেষ করে বড়দিনের ছুটিটা মেসি সেখানেই কাটান। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদ্‌যাপন করেন মেসি।

সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
‘সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’— বিএনপির সংসদ সদস্যকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence