সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করার তালিকায় বাংলাদেশ পঞ্চম

০২ মার্চ ২০২৩, ১১:৪৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বিক্ষোভ দমন, রাজনৈতিক প্রতিবাদ মোকাবিলায় দেশে দেশে সরকারগুলো ইন্টারনেট সেবা বন্ধ রাখে। ২০২২ সালে এ ধরনের ইন্টারনেট সেবা বন্ধের তালিকায় বাংলাদেশের অবস্থান ৫ম। শীর্ষে রয়েছে ভারত।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষণ সংস্থা অ্যাক্সেস নাউ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০১৬ সাল থেকে এই প্রতিবেদন প্রকাশিত করছে সংস্থাটি।

অ্যাক্সেস নাউ ২০২২ সালে বিশ্বে ইন্টারনেট সংযোগ বন্ধের ১৮৭টি ঘটনা নথিভুক্ত করেছে। এর ৮৪টিই ঘটেছে ভারতে। বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেছে ৬ বার। 

অ্যাক্সেস নাউ এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতার কারণে জম্মু এবং কাশ্মীরে গেলো বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে টানা ১৬ বার কারফিউ স্টাইলে তিনদিন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

ইন্টারনেট পরিষেবা বন্ধে ভারত টানা পঞ্চমবারের মতো শীর্ষে অবস্থানে থাকলেও, ২০১৭ সালের পর এবারই প্রথমবারের মতো ১০০ বারের কম ইন্টারনেট বন্ধ করেছে দেশটি।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ইউক্রেন। গত বছর রুশ সামরিক বাহিনী দেশটিতে হামলা চালানোর পর ইউক্রেনে অন্তত ২২ বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তৃতীয় অবস্থানে আছে থাকা ইরান ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় ১৮ বার সরকারি নির্দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিল।

একই সময়ে মিয়ানমার ৭ বার ও বাংলাদেশ ৬ বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এই তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে। সূত্র: রয়টার্স

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950