মেট্রোরেলের পঞ্চম স্টেশন খুলছে আজ

০১ মার্চ ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হচ্ছে বুধবার থেকে। পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর–১০ স্টেশনটি চালু হচ্ছে আজ থেকে। এর আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়েছিল যাত্রীদের জন্য। মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়ে গেলে মেট্রোরেলের পাঁচটি স্টেশনের যাত্রা শুরু হবে। ফলে শুধু চারটি স্টেশন-উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া বাকি থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে। এ ছাড়া মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো অর্থাৎ পুরো ৯টি স্টেশনই চালু করা হবে। ওই দিন এম এ এন ছিদ্দিক বলেন, মার্চ মাসের মধ্যে সব কটি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরো-দমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।

ডিএমটিসিএল জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশনে যাত্রী চলাচল শুরু হবে। এর আধা ঘণ্টা আগে সকাল ৮টা থেকে স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যাত্রী সাধারণের প্রবেশের জন্য।

গতবছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা ডিএমটিসিএল’র। আর মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

এমআরটি লাইন-৬ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। এর মধ্যে জাইকা দিচ্ছে ১৯ হাজার ৭১৯ কোটি এবং ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা ব্যয় করবে সরকার।

টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬