দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ গ্রেফতার

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
মনীশ সিসোদিয়া

মনীশ সিসোদিয়া © ফাইল ফটো

ভারতে আবগারি দুর্নীতি মামলায় রাজধানী দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভির। রোববার টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।

সকাল ১০টায় নিজ বাসা থেকে সিবিআই অফিসের উদ্দেশ্যে রওনা হন মণীশ। এ সময় ভবিদ্বাণী করে তিনি বলেন, আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়া মামলায় ফাঁসিয়ে দিতে চান। আমার স্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি এখন অসুস্থ এবং বাড়িতে একা। তার যত্ন নেবেন। আর আমি দিল্লির ছেলেমেয়েদের বলতে চাই, কষ্ট করে পড়াশোনা করো এবং তোমার বাবা-মায়ের কথা মতো চলো।  

আম আদমি সরকার ক্ষমতায় আসার পর গত বছর দিল্লির আবগারি নীতি বদল করা হয়। সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে মদ বিক্রির বেসরকারীকরণ করা হয়। নীতি ও রীতি বদলের সেই সিদ্ধান্তের পেছনে বিপুল অর্থের লেনদেন হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে সিবিআই এর আগে একাধিকবার উপমুখ্যমন্ত্রী সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল।

গত বছর সিসোদিয়ার বাড়ি, অফিসসহ বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছিল। খতিয়ে দেখা হয়েছিল তাঁর ব্যাংকের লকার ও বিভিন্ন নথি। তাঁর সঙ্গে ১৪ জনের বিরুদ্ধে এফআইআরও করেছিল সিবিআই। ৭ জনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে।

স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬