শাহরুখের পাঠান গানে ছাত্রীদের সঙ্গে নাচলেন অধ্যাপক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
শাহরুখের পাঠান গানে ছাত্রীদের সঙ্গে নাচলেন অধ্যাপক

শাহরুখের পাঠান গানে ছাত্রীদের সঙ্গে নাচলেন অধ্যাপক © সংগৃহীত

বাচ্চা থেকে বুড়ো সকলকেই গ্রাস করেছে পাঠানের গান। গত মাস খানেক ধরে দেশজুড়ে সবচেয়ে বেশি ট্রেন্ডিং নাচের স্টেপ 'ঝুমে যো পাঠান'এর। এবার শাহরুখের পাঠান গানে ছাত্রীদের সঙ্গে নাচলেন অধ্যাপক। দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজের পড়ুয়ারা প্রথমে নাচ শুরু করেছিলেন। তাদের দেখে যোগ দিলেন একদল অধ্যাপিকা। অধ্যাপিকার নাচ এখন রীতিমতো ভাইরাল। শাড়িতেই দিব্যি নেচে উঠলেন সকলে।

এই ভিডিওটি 'জেএমসি'র কমার্স ডিপার্টমেন্টের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয়। প্রায় মিলিয়নের ওপরে ভিউজ ছাড়িয়েছে। কেউ কেউ সেখানে কমেন্ট করেছেন, 'এমন অধ্যাপিকা তো আমরাও ডিজার্ভ করি'। অপর একজন লিখলেন, 'হলুদ শাড়ির অধ্যাপিকা দারুণ।'

সেই ভিডিও পুনরায় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিং খান। ক্যাপশনে লিখলেন, 'কত ভাগ্যবান আমরা যে শিক্ষক এবং অধ্যাপক যারা আমাদের পড়াতে পারেন এবং আমাদের সঙ্গে মজাও করতে পারেন। ওঁরা প্রত্যেকেই এডুকেশনাল রকস্টার।' 

সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি 'পাঠান'-এর শেষাংশে ছিল 'ঝুমে জো পাঠান' গানটি। অরিজিৎ সিংহ ও সুকৃতী কক্করের কণ্ঠে এই গানে ছবিতে শাহরুখ ও দীপিকাকে দেখা গেছে। বিশাল শেখরের সঙ্গীত পরিচালনায় এই গানের কোরিওগ্রাফি করেছেন বস্কো-সিজার জুটি। 

আরও পড়ুন: বলিউডে পা রাখছেন নেইমারের সাবেক প্রেমিকা নাতালিয়া

শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি পাঠান বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে। মুক্তির ২৭ দিনের মাথায় পাঠান প্রবেশ করেছে এক হাজার কোটির বক্স অফিসে। অতীতে কোন হিন্দি ছবির ব্যবসা এই সংখ্যায় পৌঁছায়নি। কিংবা পৌঁছানোর কথা হয়তো স্বপ্নেও ভাবেনি। কিন্তু পাঠান তা করে দেখালো।

পাঁচ বছর পর পর্দায় ফিরে বক্স অফিসে মাত দিলেন কিং খান। আবারও সকলে বুঝিয়ে দিলেন তিনি বলিউডের বাদশা। বাদশা কেবল নামেই নয়, কাজেও।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close