ত্রিকোণ প্রেম: প্রেমিকার সাবেক প্রেমিকের মাথা কেটে হৃদপিন্ডও বের করলেন যুবক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
প্রেমিকার সাবেক প্রেমিকে হত্যা

প্রেমিকার সাবেক প্রেমিকে হত্যা © প্রতীকী ছবি

ত্রিকোণ প্রেম জটিলাতায় প্রেমিকার প্রাক্তনকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মাথা কেটে হৃদপিণ্ড বের করে থানায় নিজেই আত্মসমর্পণ করেছেন সেই ব্যক্তি। খবর আনন্দবাজার।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতে হায়দ্রবাদে। নিহতের নাম নবীন। তিনি এবং অভিযুক্ত হরিহরকৃষ্ণ ও তাদের প্রেমিকা দিলখুশনগরের একটি কলেজে পড়তেন।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, হরিহরকৃষ্ণ এবং নবীনের সঙ্গেই পড়তেন ওই তরুণীও। নবীন, হরিহর দু’জনের সাথেই আলাদা সময়ে সম্পর্কে ছিলেন ওই তরুনী। নবীনের সঙ্গে বেশ কিছু দিন প্রেমের সম্পর্কে থাকা পরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর হরিহরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

আরও পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু।

প্রতিবেদনে আরও বলা হয়, কিন্তু বিচ্ছেদের পরও নবীন সেই তরুণীকে ম্যাসেজ পাঠাতেন। এতে হতাশ হতেন হরিহর। পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই নবীনকে খুন করার সুযোগ খুঁজছিলেন হরিহর। গত ১৭ ফেব্রুয়ারি অবশেষে সুযোগ আসে। দুজন নেশা করেন তারপর প্রেমিকাকে নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। তার জেরে নবীনের গলা টিপে হত্যা করেন হরিহর।

শুধু তাই নয়, মাথা কেটে হৃদপিণ্ড বের করে ফেলেন অভিযুক্ত। যুবকের গোপনাঙ্গ এবং হাত ও পায়ের আঙুলও কেটে দেয়া হয়। তারপর যুবকের রক্তাক্ত দেহের ছবি তুলে প্রেমিকাকে হোয়াটস্‌অ্যাপও করেন হরিহর। তার পর নিজেই থানায় গিয়ে নিজের কাণ্ডের কথা পুলিশকে জানান।

পুলিশ জানিয়েছে, হরিহরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের কারণ, পরিকল্পনা এবং ত্রিকোণ প্রেমের জটিলতা প্রসঙ্গে নিশ্চিত হতে তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close