পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভূমিকম্প

ভূমিকম্প © সংগৃহীত

তুরস্ক, সিরিয়া, চীন-তাজিকিস্তান, ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো পাপুয়া নিউগিনি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাপুয়া নিউ গিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: সর্বকনিষ্ঠ সহকারী জজ হলেন ঢাবির স্বপন-মিসৌরী।

অপরদিকে শনিবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়

এছাড়া একই দিনে তুরস্কে আবারো আঘাত হেনেছে ভূমিকম্প। গত ৬ ফেব্রুয়ারির প্রাণঘাতী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় আনাতোলিয়া প্রদেশের নিগদে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। 

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬