মার্কশিট দিতে দেরি হওয়ায় কলেজের অধ্যক্ষকে পুড়িয়ে মারলেন ছাত্র

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের সিমরোল

ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের সিমরোল © সংগৃহীত

পরীক্ষার মার্কশিট হাতে পেতে দেরি হচ্ছে। তাই নিজের কলেজের অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন ২৪ বছর বয়সী ছাত্র আশুতোষ শ্রীবাস্তব। গত সোমবার ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের সিমরোল এলাকার কাছে এই ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় অধ্যক্ষা বিমুক্তা শর্মাকে। কিন্তু শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ার কারণে আর মৃত্যুর সঙ্গে লড়তে পারলেন না বিমুক্তা। 

আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, গত সোমবার কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবেন নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন বিমুক্তা। সেই মুহূর্তে আশুতোষ অধ্যক্ষার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।

পিটিআই সূত্রে খবর, বিএম ফার্মেসি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন আশুতোষ। মার্কশিট দিতে দেরি হওয়ার কারণে রাগের মাথায় অধ্যক্ষাকে পুড়িয়ে মারতে চেয়েচিলেন বলে তিনি নিজেই দাবি করেছেন। কলেজের অন্যান্য সহকর্মীদের নজরে পড়ায় তাঁরা সঙ্গে সঙ্গে বিমুক্তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিমুক্তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বিমুক্তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। আজ শনিবার ভোরে মারা যান তিনি।

এর আগেও নাকি, অধ্যক্ষা বিমুক্তাকে ভয় দেখিয়ে নানা রকম মেসেজ করতেন আশুতোষ। কয়েক মাস আগে কলেজের এক শিক্ষকের উপর হামলা করার অভিযোগে আশুতোষকে আটক করা হয়েছিল। তবে, কিছুদিন পর তাঁকে জামিনে ছেড়েও দেওয়া হয়। পিটিআই সূত্রে খবর, তদন্ত চলাকালীন কাজে অবহেলা দেখানোর কারণে পুলিশের এক সাব-ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।

পুলিশ আধিকারিক ভগবত সিংহ বির্দে পিটিআইকে বলেন, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আশুতোষের বিরুদ্ধে দু’তিন বার অভিযোগ এসেছে। আশুতোষ আত্মহত্যার ভয়ও দেখিয়েছেন বলে জানিয়েছেন কলেজের কয়েক জন শিক্ষক। বিমু্ক্তার গায়ে পেট্রল ঢালতে গিয়ে আশুতোষের শরীরেরও একাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। শুক্রবার আশুতোষকে আদালতে পেশ করা হলে তাঁকে এক দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950