স্কুলছাত্রকে পিষে মারল হাতি

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
অর্জুন দাস

অর্জুন দাস © সংগৃহীত

পরীক্ষা দিতে বাবার সঙ্গে বেরিয়েছিল অর্জুন দাস নামে এক স্কুলছাত্র। সেই সময় দলছুট একটি বুনো হাতি পিষে মারে ওই ছাত্রকে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই কিশোরের উপর হামলা চালায় একটি দলছুট হাতি। হামলায় গুরুতর জখম হয় অর্জুন। তাকে নিয়ে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয় অর্জুনের।

এ বিষয়ে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও হরি কৃষ্ণণ বলেন, বাইকে চড়ে বাবা এবং ছেলে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। ছেলেটি এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সেই সময় হঠাৎ হাতি চলে আসে। ছেলেকে ছেড়ে বাবা পালিয়ে যায়। হাতির আক্রমণে ছেলের মৃত্যু হয়।

ট্যাগ: ভারত
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬