দক্ষিণ আফ্রিকায় সড়‌ক দুর্ঘটনায় ৫ বাংলা‌দে‌শি নিহত

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নি‌শ্চিত ক‌রে ‌জানান, দ‌ক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাওয়ার পথেনবিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দূতাবা‌সের বরাত দি‌য়ে তিনি আরও ব‌লেন, দূতাবাস থে‌কে এসব তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। দূতাবাস খোঁজ-খবর রাখ‌ছে। ত‌বে এখনও নিহত‌দের প‌রিচয় নি‌শ্চিত ক‌রে‌নি দূতাবাস, তারা কাজ কর‌ছে।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬