খেলায় হার নিয়ে হাসাহাসি করায় শিশুসহ ৭ জনকে হত্যা!

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ঘটনার সিসিটিভি ফুটেজ

ঘটনার সিসিটিভি ফুটেজ © সংগৃহীত

বাজিতে পুল খেলায় হার নিয়ে হাসাহাসি করায় শিশুসহ ৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রাজিলের একটি শহরে। খবর দ্যা সান ডট কম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ব্রাজিলের মাতো গ্রোসো প্রদেশের সিনপ শহরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লারিসা ফ্রাসাও দে আলমেদা (১২), ওরিসবার্তো পেরেইরা সুসা (৩৮), আদ্রিয়ানো বালবিনোটে (৪৬), গেটুলিও রদ্রিগেস ফ্রাসাও জুনিয়র, ৩৬, জোসু রামোস টেনোরিও (৪৮) এবং ম্যাসিয়েল ব্রুনো দে আন্দ্রেড কস্তা (৩৫)।

স্থানীয় পুলিশের বরাতে দ্যা সান এক প্রতিবেদনে জানায়, ব্রাজিলের মাতো গ্রোসো রাজ্যের সিনোপ সিটির একটি বারে রক্তক্ষয়ী গণহত্যার শিকারদের মধ্যে একটি ১২ বছর বয়সী মেয়ে ছিল। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন এডগার রিকার্ডো অলিভিয়েরা এবং এজেকুইয়াস সুজা বিবেইরো।

পুলিশ বলছে, খুনিরা পরপর দুটি ম্যাচ হেরেছে এবং পুল বারে যারা তাদের দেখে হেসেছিল তাদের উপর তাদের অসুস্থ প্রতিশোধ নিয়েছে। চিলিং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একজন হ্যান্ডগানে সজ্জিত খুনিরা মানুষকে দেয়ালে দাঁড় করিয়ে রেখেছে, আর দ্বিতীয়জন একটি পিকআপ ট্রাক থেকে শটগান পায়।

আরও পড়ুন: ১০ম গ্রেডে ৪৩ কর্মী নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড।

পুল হলে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, পুল হলের টেবিলের চারপাশে রয়েছেন কয়েকজন। একজনকে পুল খেলতে দেখা যায়। এসময় এক ব্যক্তি বন্দুক উঁচিয়ে তাকে সরিয়ে নিয়ে এলেন সবাই যেখানে বসেছিলেন সেখানে। তারপর অপর এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে বন্দুক বের করে নিয়ে এলেন। তারপর সিরিয়াল কিলারদের মতো এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলেন। উপস্থিত লোকদের ওপর নৃশংসভাবে গুলি চালালেন ওই ব্যক্তি। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন অনেকেই।এতগুলো প্রাণ ঝরে গেছে মাত্র ১০ সেকেন্ড সময়ের মধ্যে।

দ্যা সান ডট কমের প্রতিবেদন অনুযায়ী, অলিভিয়েরা একটি গেমে হেরে যান। সেই গেমের জন্য চার হাজার রিয়াস (ব্রাজিলের মুদ্রা) বাজি ধরেছিলেন। ফের তিনি বাজি ধরেন এবং হেরে যান। তখন বাকিরা বিষয়টি নিয়ে হাসাহাসি করেছিলেন বলে অভিযোগ। সেই রাগেই অভিযুক্তরা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের সঙ্গে বাজি ধরা ব্যক্তি। এছাড়া আরও আছেন ওই পুল হলের মালিক এবং ১২ বছরের এক মেয়ে শিশুও। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950