প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ভারতের কারাগারে বাংলাদেশি তরুণ

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সোহেল রানা

সোহেল রানা © সংগৃহীত

কুড়িগ্রামে জেলার বাসিন্দা সোহেল রানা (২০)। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয় এক তরুণীর পরিচয় হয় তার। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে প্রায় সাড়ে তিনমাস আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন সোহেল।

পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে এতিম দাবি করা বাংলাদেশি যুবক সোহলের সঙ্গে ভারতের অনুপ্রবেশের পর ফেসবুকে পূর্ব পরিচিত এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন তিনি। তবে অবৈধভাবে ভারতের যাওয়ায় সোহেলকে সেখান থেকে চলে যেতে বলেন আশ্রয় দেওয়া বন্ধু। এই অবস্থায় তিনি কলকাতায় গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন।

বুধবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে আবারও মুর্শিদাবাদ যান সোহেল। অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে গ্রামবাসীরা সোহলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিন সোহেলকে গ্রেপ্তার করে হরিহরপুর থানা পুলিশ। একই সঙ্গে অনুপ্রবেশে সহযোগিতা করার অভিযোগে তার প্রেমিকাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া নশিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের বহরমপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্যাগ: ভারত
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬