অধ্যাপনা ছেড়ে দিল্লির মেয়র

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
শেলি ওবেরয়

শেলি ওবেরয় © সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির মেয়র নির্বাচিত হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেলি ওবেরয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থীকে হারিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ৪০ বছর বয়সী আম আদমি পার্টির (আপ) নেতা শেলি।

জানা যায়, রাজনীতিতে শেলি ওবেরয়ের যাত্রা শুরু ২০১৩ সালে। মাত্র এক দশকের ব্যবধানে দিল্লির মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদে বসে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি শিক্ষকতাও করতেন তিনি। ছিলেন দিল্লি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক।

শেলির জন্ম ১৯৮৩ সালে দিল্লিতে। পড়াশোনা করেছেন দিল্লির ফেইথ একাডেমি ও জানকি দেবী মেমোরিয়াল কলেজে। বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতকোত্তর করেন শেলি। পরে তামিলনাড়ুর আন্নামালাই ইউনিভার্সিটি থেকে দর্শনে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

শেলি পিএইচডি করেছেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে। ২০১৪ সালের সেপ্টেম্বরে দিল্লি ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন শেলি। পরে ২০২১ সালের জানুয়ারি থেকে তিনি মুম্বাইয়ের এমএমআইএমএসে ব্যবস্থাপনা বিষয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও কাজ করছেন। শিক্ষকতা পেশায় তাঁর লেখা ৩৫টি নিবন্ধ রয়েছে। তিনি ইন্ডিয়ান কমার্স অ্যাসোসিয়েশনের (আইসিএ) আজীবন সদস্য।

রাজনীতির প্রতি আগ্রহ থাকায় শেলি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে আপে যোগ দেন। দলটির দিল্লির নারী শাখার ভাইস প্রেসিডেন্ট তিনি। ২০২০ সালে তাঁকে এ পদে বসানো হয়। আপের হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারের পরিচিত মুখ শেলি।

রাজনীতিতে যোগ দেওয়ার ১০ বছরেরও কম সময় আগে প্রথমবারের মতো ভোটে দাঁড়ান শেলি। গত বছরের ডিসেম্বরে দিল্লি পৌরসভা নির্বাচনে পূর্ব প্যাটেল নগর (৮৬ নম্বর ওয়ার্ড) থেকে আপের প্রার্থী শেলি কাউন্সিলর নির্বাচিত হন।

পরে দলের পক্ষ থেকে শেলিকে দিল্লির মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়। এরপর শেলিকে নানা নাটকীয়তার মুখোমুখি হতে হয়। দিল্লি পৌরসভার ২৫০ আসনের মধ্যে গত ডিসেম্বরের ভোটে আপ জিতেছিল ১৩৪টি, বিজেপি ১০৪ ও কংগ্রেস ৯টি। ৩টি ওয়ার্ডে জেতেন স্বতন্ত্র প্রার্থীরা।

কিন্তু বিজেপি নেতৃত্ব বলতে শুরু করে, আপের সংখ্যা থাকলেও মেয়র হবেন বিজেপির প্রার্থী রেখা গুপ্ত। সেই থেকে শুরু সংশয়। আপ মনে করতে থাকে, বিজেপি টাকা দিয়ে কাউন্সিলর কেনার খেলায় নামবে। এ নিয়ে তীব্র বাদানুবাদে তিনবার মেয়র নির্বাচন ভন্ডুল হয়ে যায়।

আপের মেয়র পদপ্রার্থী শেলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর বিজেপির ছক উল্টে যায়। গতকালের মেয়র নির্বাচনে আপ প্রার্থী শেলি ওবেরয় ৩৪ ভোটে হারিয়ে দেন বিজেপির রেখা গুপ্তকে। শেলি পান ১৫০ ভোট, রেখা ১১৬।

শেলিকে অভিনন্দন জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, ‘জনতা জিতেছে, গুন্ডারা হেরেছে।’

তথ্যসূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

ট্যাগ: ভারত
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950