এবার ৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল চীন-তাজিকিস্তান

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
শক্তিশালী ভূমিকম্পে কাপল চীন-তাজিকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কাপল চীন-তাজিকিস্তান © প্রতীকী ছবি

এবার চীন ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে দুদেশের সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। অবশ্য তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

পরে সে রিপোর্ট সংশোধন করা হয়। ইএমএসসি জানায়, কম্পনের মাত্র ছিল ৬ দশমিক ৩।

হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬