ধর্মের টানে শোবিজ ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
অভিনেত্রী আনুম ফায়াজ

অভিনেত্রী আনুম ফায়াজ © সংগৃহীত

বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। সম্প্রতি হঠাৎই শোবিজ জগৎকে বিদায় জানিয়েছেন তিনি। ধর্মীয় জীবনযাপনের জন্য আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী আনুম ফায়াজ লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, কিছুদিন ধরে আনুম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। আনুম ফয়াজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়া এটাই প্রথম নয়। এর আগে অনেক অভিনেতা অভিনেত্রী ছেড়েছেন প্রিয় পেশা। এর আগে ২০১৯ সালে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে এবং ধর্মকে সম্মান জানিয়ে সিনে পর্দাকে বিদায় জানিয়েছেন ভোজপুরি সিনেমার আলোচিত অভিনেত্রী সহর আফসা।

২০২০ সালে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী এ্যানি খান। ধর্ম-কর্মে মনোনিবেশ করার কথা বলে এই সিদ্ধান্তের কথা জানান এই অভিনেত্রী। 

এ্যানি খান অভিনয় ছাড়ার সপ্তাহ খানেক আগেই একই কারণ দেখিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। 

ট্যাগ: বিনোদন
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
close