বলিউড কুইনের তোপের মুখে জাকারবার্গ

২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
মার্ক জাকারবার্গ ও কঙ্গনা

মার্ক জাকারবার্গ ও কঙ্গনা © সংগৃহীত

মাঝেমধ্যেই বিতর্কিত ও তীর্যক মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বলিউড কুইন কঙ্গনা। যেন বিতর্ক তাঁর মধ্যনাম। সামাজিকমাধ্যমে আরও এক বার সেই দৃষ্টান্ত স্থাপন করলেন এই অভিনেত্রী। এবার তাঁর তোপের মুখে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। টুইটারের মালিক ইলন মাস্ককে নকল করেছেন জাগারবার্গ, অভিযোগ কঙ্গনার। সোমবার এক টুইটে এ অভিযোগ করেন তিনি।

গত বছর অক্টোবর মাসে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নেন ধনপতি ইলন মাস্ক। টুইটার কিনে নেওয়ার পর তাতে একাধিক পরিবর্তন আনেন তিনি। সঙ্গে জানানো হয়, টুইটারে নির্ধারিত মূল্যের বিনিময়ে গ্রাহকরা ‘ব্লু টিক’ কিনতে পারবেন। ‘ব্লু টিক’-এর মাধ্যমে অসংখ্য অ্যাকাউন্টের মধ্যে থেকে সুর্নির্দিষ্ট গ্রাহককে খুঁজে পাওয়া যায়। টাকার বিনিময়ে সেই ফিচার ‘বিক্রি’র সিদ্ধান্ত নেন মাস্ক। মাস্কের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক।

এ বার প্রায় একই পদ্ধতিতে ‘ব্লু ব্যাজ’ ফিচার নিয়ে এল ফেসবুক। রবিবার ফেসবুকে ‘মেটা ভেরিফায়েড’ নিয়ে কথা বলার সময় গ্রাহকদের এই বিশেষ ব্যাজ অর্জন করার পদ্ধতি জানান জাকারবার্গ। সরকারি পরিচয়পত্র দেখিয়ে মিলবে এই ব্যাজ, জানান জাকারবার্গ।

টুইটারের ‘ব্লু টিক’ ও ফেসবুকের ‘ব্লু ব্যাজ’-এর মধ্যে যে অনেকটা মিল রয়েছে, তা বুঝতে দেরি হয়নি নেটাগরিকদের। তা নিয়েই টুইট করেন এক টুইটার গ্রাহক। সেই টুইটের উত্তর দেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, ‘‘যখন ইলন মাস্ক এই পদ্ধতির কথা বলেছিলেন, তখন গোটা দুনিয়ার সঙ্গে তাঁকে লড়াই করতে হয়েছিল, সংবাদমাধ্যম তাঁর সমালোচনা করেছিল। অনেকে টুইটার ছাড়ার হুমকিও দিয়েছিলেন। এখন ওঁর আইডিয়াই সবাই নিচ্ছেন। জিনিয়াস হওয়ার সমস্যা এটা!’’ জাকারবার্গের নাম উল্লেখ না করলেও তাঁর উদ্দেশ্যে কটাক্ষ করেই যে এই মন্তব্য অভিনেত্রী, তা পরিষ্কার।

২০ মাস পরে নিষেধাজ্ঞা কাটিয়ে টুইটারে ফিরেছেন কঙ্গনা। গত মাসেই স্বমহিমায় ফিরে এসেছেন অভিনেত্রী। তার পর থেকেই ফের শুরু একের পর এক বিতর্ক। এ বার টুইটারে জাকারবার্গের সমালোচনা করলেন কঙ্গনা। এর পর তাঁর নিশানায় কে? উত্তর পেতে কৌতূহলী নেটাগরিকরা।

ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধ…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনেও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence