বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস খাদে, নিহত ১৪

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় একটি বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ জন। সোমবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানের ইসলামাবাদের নিকটবর্তী কালার থানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

উদ্ধারকারী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান। অন্য দুইজন হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতদের উদ্ধার করে কাহারের তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে।

চকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামাবাদ থেকে বাসটির আরোহীরা লাহোরে ফিরছিলেন। বাসটি ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছিল। বাসের ব্রেক ফেল হওয়ায় এটি বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি এখনো বাসের নিচে আটকে আছে। এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ ও ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানি। তারা নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬