বাড়িতে বসে কাজ চান এক-তৃতীয়াংশ চাকরিজীবী

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM

প্রতিদিন অফিসে যেতে নারাজ এক-তৃতীয়াংশ চাকরিজীবী। তারা বাড়িতে বসে কাজ করতে আগ্রহী এবং এই সুবিধা পেলে প্রয়োজনে চাকরি বদলাতেও রাজি। সম্প্রতি ইউরোজোনের বাসিন্দাদের ওপর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

গত সপ্তাহে প্রকাশিত ইসিবির গবেষণাপত্রে বলা হয়েছে, ইউরোপের কর্মীরা প্রয়োজনে চাকরি বদলাতে রাজি, যদি তাদের ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া হয়। ৩০ শতাংশ কর্মী বাড়িতে বসে আরও বেশি দিন কাজ করতে চান।

গবেষণায় দেখা গেছে, দুই-তৃতীয়াংশ কর্মী সপ্তাহে অন্তত একদিন বাড়িতে বসে কাজ করতে চান। এর কারণ হিসেবে তারা অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলেছেন। যেসব কর্মীর অফিসে যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে, তারা মাসে অন্তত ১০ দিন বাড়িতে বসে কাজ করার পক্ষে। আর যাদের ১৫ মিনিটের কম সময় লাগে, তারা গড়ে ছয়দিন বাড়িতে বসে অফিস করতে চান।

‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়িতে বসে কাজ সংক্রান্ত নীতি নির্ধারণের প্রশ্নে এখনো একমত হতে পারেনি ইউরোপের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে আলোচনা এখনো চলমান। বিশেষ করে, ইসিবিসহ নানা প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়ন ও মালিকদের মধ্যে মতপার্থক্যে উত্তেজনা দেখা দিয়েছে। মূলত, কর্মীরা যতদিন বাড়িতে বসে কাজ করার সুবিধা চান, ততটা দিতে আগ্রহী নয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো।

করোনা মহামারির পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ কিংবা ঘরে বসে অফিস করার মডেলটি রয়ে গেছে। অনেকের ধারণা, চলমান অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে এ বছরও কোম্পানিগুলো ওয়ার্ক ফ্রম হোম অব্যাহত রাখবে ও তুলনামূলক কমসংখ্যক কর্মী দিয়ে কাজ চালানোর চেষ্টা করবে।

এ ক্ষেত্রে দুটি মতবাদ রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন, বাড়ি বসে অফিস করার সুবিধা রয়েছে ও অধিকাংশ মানুষ ঘরোয়া পরিবেশে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। আবার আরেক পক্ষ মনে করেন, অফিস ছাড়া কাজের উপযুক্ত পরিবেশ তৈরি হয় না ও কর্মক্ষেত্রের সংস্কৃতি মানেই অফিসে বসে কাজ করা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950