আলিফ লায়লার ‘সিন্দাবাদ’ আর নেই

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
শাহনেওয়াজ প্রধান

শাহনেওয়াজ প্রধান © ফাইল ছবি

নব্বইয়ের দশকে গ্রাম বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল এক টিভি সিরিজ ‘আলিফ লায়লা’। আর এই সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল ‘সিন্দাবাদ’।তুমুল নন্দিত এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সেই ভারতীয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান আর নেই। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তিনি মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘ইন্ডিয়া টুডে’র খবরে এই তথ্য জানা গেছে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

জানা গেছে, অভিনেতা শাহনেওয়াজ প্রধান শুক্রবার পুরস্কার নিতে মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথার কথা বলে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। তাকে এ সময়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা শাহনেওয়াজ প্রধানের অনেক আগেই হৃদরোগ ধরা পড়েছিল। সম্প্রতি তার বাইপাস সার্জারি করা হয়েছিল।

শাহনেওয়াজ প্রধান ছোটপর্দা ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন। মঞ্চেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে সতীর্থরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অভিনেতা শাহনেওয়াজ প্রধান শাহরুখ খানের ‘রইস’, সাইফ আলী খানের ‘ফ্যান্টম’, ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয় করেছেন ব্যাপক প্রশংসা লাভ করেন। তার মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬