ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির আহবায়ক কমিটি গঠন

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির আহবায়ক কমিটি গঠন

ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির আহবায়ক কমিটি গঠন © টিডিসি ফটো

ঢাকায় অবস্থানকারী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার অধিবাসীদের নিয়ে ‘কলারোয়া উপজেলা সমিতি, ঢাকা’ গঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথে অবস্থিত সাতক্ষীরা জেলা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে নতুন এ কমিটি করার মধ্য দিয়ে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম ও ব্র্যাকের আর এম ফরহাদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।

আহবায়ক এ কমিটিতে শামীমুজ্জামান খান বাবুকে আহবায়ক, আজগর আলী কাঞ্চন যুগ্ম আহবায়ক ও রফিকুল ইসলাম জয়তুকে সদস্য সচিব করা হয়েছে। 

নতুন কমিটিতে সদস্য হিসেবে আছেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামরুজ্জামান সোহাগ, মোঃ এনামুল কবির রিপন, নুরুল আমীন সোহাগ, নজিবুর রহমান, সাইদুর রহমান, সাইদুজ্জামান জাহিদ, মোঃ তুষার রহমান, তাসকিনুর রহমান, জিয়ারুল ইসলাম, আমিনুর রহমান শান্ত, আবু তারিক, মোশারফ হোসেন, নেহাল উদ্দিন, আনোয়ারুল ইসলাম, আমীর হোসেন প্রমুখকে।

ট্যাগ: কমিটি
‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬