ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৪৪ হাজারের কাছাকাছি

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৪৪ হাজারের কাছাকাছি

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৪৪ হাজারের কাছাকাছি © সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায়  তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্য শুধু তুরস্কেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৪ জন। আর সিরিয়ার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০০ জনে। দুই দেশে এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও জীবিত প্রাণ খুঁজে পাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক রাষ্ট্রীয় সংস্থা এএফএডি সকালে এ তথ্য জানিয়েছে। 

ভূকম্পনপীড়িত এলাকাগুলোয় যথাসময়ে যথেষ্ট ত্রাণ না পৌঁছানোয় খাদ্যসংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে রয়েছে তীব্র শীত। ক্ষুধা ও শীতে কষ্ট পাচ্ছে অসংখ্য মানুষ। পরিস্থিতি এমন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলেছে, ভূমিকম্পে যারা বেঁচে গেছে, তাদেরও অনেকে মারা যেতে পারে আশ্রয়, খাবার, সুপেয় পানি ও জ্বালানির অভাবে।

তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি। আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এল-মোস্তাফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। সংস্থাটির আশঙ্কা, দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।

আরও পড়ুন: ভূমিকম্পের ১০ দিন পর জীবিত কিশোরী উদ্ধার

এদিকে ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

সূত্র: আল জাজিরা

রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close