কানাডা দুর্ঘটনায় আইসিইউতে ছেলে, ছুটে গেলেন কুমার বিশ্বজিৎ

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM

© ফাইল ফটো

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপতালের আইসিইউতে ভর্তি আছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। 

ছেলের দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবার রাত ১১টার কানাডার উদ্দেশ্যে রওয়ানা হন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা। তাদের কানাডা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন মোরশেদুল হক পাভেল। 

তিনি জানান, কুমার বিশ্বজিৎ দাদা ছেলের দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবারই কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিবিড় আইসিইউতে রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৪টায় তার মেজর অপারেশন হয়েছে। 

টরন্টো পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। গাড়ির চালক এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে। গাড়ির পেছনের সিটে বসা দু'জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। 

কুমার দে গাড়ি চালাচ্ছিলেন বলে জানান গেছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় টরেন্টোতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950