কানাডায় নিহত ৩ শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM

© সংগৃহীত

কানাডার টরন্টোতে নিহত ৩ শিক্ষার্থীর মরদেহ দ্রুততার সঙ্গে দেশে পাঠানোর জন্য কাজ করছে বাংলাদেশের মিশন। মৃতদের মৃত্যুসনদ এবং পাসপোর্টের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এ বিষয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত খলিলুর রহমান।

টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শাহরিয়ার খান, আরিয়ান আলম দিপ্ত এবং এঞ্জেলা বাড়ৈ নিহত হয়েছেন। এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, নিবিড়ের অবস্থা ভালো নয়। তবে আমরা খোঁজ-খবর রাখছি এবং যেকোনও প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত আছি।

মরদেহ পাঠানোর বিষয়ে তিনি বলেন, এর একটি প্রক্রিয়া আছে। মৃত্যুসনদ, পাসপোর্টের কপি, প্লেনের বুকিংসহ অন্যান্য বিষয়গুলো সম্পন্ন করতে কিছু সময় প্রয়োজন। তবে আমরা দ্রুততম সময়ে এটি শেষ করবো।

এর আগে টরন্টো পুলিশ সূত্র জানায়, টরেন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। চারজনই বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য টরন্টোতে বসবাস করছিলেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950