আইন হল ভারতের উত্তরাখণ্ডে

চাকরির পরীক্ষায় জালিয়াতির শাস্তি যাবজ্জীবন জেল, ১০ কোটি টাকা জরিমানা!

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM

© প্রতীকী ছবি

শুধু চাকরি হারানো নয়, নিয়োগ পরীক্ষায় প্রতারণার প্রমাণ মিললে হতে পারে জেলও! বিজেপি শাসিত ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডের সরকার সম্প্রতি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি রোধ করতে এমনই শাস্তির আইন করা হয়েছে।

শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির নেপথ্যে কোনও সংগঠিত চক্রের যোগ থাকলে শাস্তির মেয়াদ বেড়ে হতে পারে যাবজ্জীবন জেল। জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াতে পারে ১০ কোটি টাকা! নতুন এই আইন কার্যকরের উদ্দেশ্যে ইতিমধ্যেই অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামীর সরকার। অভিযুক্তদের বিচারের জন্য বিশেষ আদালত গড়ার কথাও বলা হয়েছে অধ্যাদেশে।

‘প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধুতা প্রতিরোধ আইন ২০২৩’ শীর্ষক ওই অর্ডিন্যান্সে গত সপ্তাহে সই করেছেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিংহ। ফলে ইতিমধ্যেই সেটি কার্যকর হয়েছে। 

সরকারি সূত্রের খবর, বিধানসভার পরবর্তী অধিবেশনে সেটি পাশ করানো হবে। সাম্প্রতিককালে হিমালয় ঘেরা ওই পাহাড়ি রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের কয়েকটি অভিযোগের জেরেই এমন কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬