অভিনেত্রীর নগ্ন ভিডিও ধারণ করে বিক্রি করতেন স্বামী 

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
অভিনেত্রী রাখি

অভিনেত্রী রাখি © সংগৃহীত

স্বামী আদিলের বিরুদ্ধে মারধর, মায়ের চিকিৎসায় অবহেলা, অর্থ আত্মসাৎ ও পরকীয়াসহ একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখির দাবি, আদিল তার নগ্ন ভিডিও রেকর্ড করত আর সেই ভিডিও অন্য লোকদের কাছে বিক্রি করত। এ প্রসঙ্গে সাইবার ক্রাইমে মামলা করেছেন বলে জানান তিনি।

জানা যায়, সম্প্রতি আদালতে এসে বিচারককে নিজের পক্ষের কথা বলেছেন তিনি। এ প্রসঙ্গে রাখি বলেন, আমি মিডিয়া ট্রায়াল চাই না। আদালতে সব তথ্য- প্রমাণ জমা দিয়েছি। আইনব্যবস্থা ও পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা আছে।

এর আগে মিডিয়ার সামনে এসে নিজের ক্ষোভ দেখিয়েছেন রাখি। তবে শুধু মিডিয়ার কাছেই নয়, ওই দিন রাতে ওশিয়ারা পুলিশ স্টেশনে আদিলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় আদিল খান দুরানিকে। সেই সময় রাখির বাড়িতেই উপস্থিত ছিলেন আদিল, সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আন্ধেরি আদালতে নিয়ে আসা হলেও জামিন পাননি আদিল। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন তিনি।

জানা গেছে, রাখির থেকে দেড় কোটি টাকা ধার করেছিলেন আদিল। সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা তিনি দেননি। উপরন্তু অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাখিকে মারধরও করেছে আদিল। এটা নিয়ে তার শাশুড়ি ফোন করে আদিলকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন বলে জানিয়েছেন রাখি।

প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকারে জার্মানির টানা ১৫ পেনাল্টি স্কোরের পর এক ম্যাচে…
  • ৩০ জুন ২০২৬
ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হারল জার্মানি
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকার নাটকে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • ৩০ জুন ২০২৬
হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬