তুরস্কে জীবিত এক তরুণীকে উদ্ধার করলেন বাংলাদেশের উদ্ধারকারীরা

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
জীবিত এক তরুণীকে উদ্ধার করল বাংলাদেশের উদ্ধারকারীরা

জীবিত এক তরুণীকে উদ্ধার করল বাংলাদেশের উদ্ধারকারীরা © সংগৃহীত

বাংলাদেশ থেকে পাঠানো উদ্ধারকারীরা ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেছেন। এখন পর্যন্ত জীবিত একজন তরুণী ও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন বাংলাদেশের উদ্ধারকারীরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের একজন জীবিত বালিকাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার

এর আগে গত বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। পরদিন তারা দেশটির আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ত্রাণ সহায়তা হিসেবে বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধ পাঠানো হচ্ছে। ত্রাণ সামগ্রী নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর একটি সি-১৩০ উড়োজাহাজের সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। 

ট্যাগ: তুরস্ক
৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬