ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৪

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে রেস্টুরেন্ট সাগরে ভেসে গেছে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে রেস্টুরেন্ট সাগরে ভেসে গেছে © সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল পাপুয়ার জয়াপুরা শহরে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আঘাত হেনেছে একটি মাঝারি ভূমিকম্প। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। আবহাওয়া অফিস জানিয়েছে, জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা গেছেন। ভূমিকম্পে ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: বাস সংকটে ভোগান্তিতে ঢাবি ছাত্রীরা

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে ঘটনা সবচেয়ে বেশি ঘটে।

এ বিষয়ে বিএনপিবি নামে পরিচিত জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পে বাড়িঘর, জনসাধারণের সুবিধা এবং স্বাস্থ্য সুবিধাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র তিনদিন পর ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটল। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।

কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা একাদশে স্কালোনির ৩ দুশ্চ…
  • ৩০ জুন ২০২৬
প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস, জমে উঠেছে নকআউট ল…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচ দেখে ফেরার পথে যুবককে গুলি, গ্রেপ্তার ১
  • ৩০ জুন ২০২৬
রেফারির বিতর্কিত সিদ্ধান্তের মাশুল গুনল জার্মানি, সমালোচনার…
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬