ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে ধরতে নির্দেশনা জারি ভারতে

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে ধরার আহ্বান ভারতের

ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে ধরার আহ্বান ভারতের © সংগৃহীত

ভারতবাসীকে ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে ধরতে বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ। বিজ্ঞপ্তিতে সংস্থাটির অনুরোধ, ভ্যালেন্টাইন্স ডের দিন যেন ‘গো-আলিঙ্গন দিবস’ হিসেবে পালন করেন গবাদি পশু প্রেমিকরা। ভারতের কেন্দ্রীয় সরকারের মৎস্য এবং পশুপালন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে দেশটির পশু কল্যাণ পরিষদ।

সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমরা সকলেই জানি যে, গরু হলো ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জীবন বাঁচিয়ে রাখার পাশাপাশি গবাদি পশু সম্পদ এবং জীব-বৈচিত্র্যের প্রতিনিধিত্বও করে। গরু আমাদের মায়ের মতো। গরু ‘কামধেনু’ এবং ‘গোমাতা’ নামেও পরিচিত। গরু মানবতাকে সমৃদ্ধ করে। তাই, ১৪ ফেব্রুয়ারি ‘গো-আলিঙ্গন দিবস’ পালন করার অনুরোধ।

ভারতের পশু কল্যাণ বোর্ডের যুক্তি, সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমা সংস্কৃতির অগ্রগতির কারণে প্রায় বিলুপ্তির পথে বৈদিক ঐতিহ্য। আর সেই কারণেই, গরুকে আলিঙ্গন করলে মানসিক সমৃদ্ধি আসবে। যা আমাদের ব্যক্তিগত সুখ বৃদ্ধি করবে। তাই ১৪ ফেব্রুয়ারি সকল গো-প্রেমীরা গরুকে জড়িয়ে ধরে ‘গো-আলিঙ্গন দিবস’ উদযাপন করতে পারে।

ভারতের কেন্দ্র সরকারের এসব সংস্থা থেকে পাঠানো ‘স্বচ্ছ ভারত অভিযান’ থেকে শুরু করে ‘হর ঘর তিরঙ্গা’-র মতো আয়োজনে এর আগে অনুরোধ করা হয়েছিল সব কর্মসূচিতেই সেলফি তুলে তা পোস্ট করার জন্য। ফলে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে পালন করতে বলা ‘গো-আলিঙ্গন দিবস’ নিয়েও প্রশ্ন উঠছে-সেলফি তুলে পোস্ট করার বিষয় নিয়েও।

ভারতীয় পশু কল্যাণ পরিষদ বলছে, পশ্চিমা সংস্কৃতির প্রত্যাখ্যান করা সম্ভব গরুকে আলিঙ্গন করে। বর্তমানে ভারতসহ সহ বিশ্বের বেশ কিছু দেশে গরুর প্রতি সম্মান জানানোর রীতি আছে। নেদারল্যান্ডসে ‘কো নাফেলেন’ (ডাচ ভাষায় গরুকে আলিঙ্গন করা) বলে এক রীতির প্রচলন আছে, যেখানে গরুকে জড়িয়ে ধরে আদর করেন তাদের পালকরা। এছাড়াও গো ভক্তি রয়েছে নেপালেও।

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence