রোজ ডে থেকে কিস ডে— দেখে নিন ভ্যালেন্টাইন সপ্তাহের পুরো তালিকা

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
ভ্যালেন্টাইন উইক

ভ্যালেন্টাইন উইক © টিডিসি ফটো

শুরু হয়েছে প্রেমের সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক)। রোজ ডে দিয়ে শুরু হলো সপ্তাহটি। ৭ ফেব্রুয়ারি থেকে ভালোবাসার সপ্তাহ পালন শুরু হয়। রোজ ডেতে গোলাপ দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা বা ভালোলাগা প্রকাশ করা হয় এদিনে।

এদিন বিভিন্ন রঙের গোলাপ প্রিয়জনকে উপহার দেন সবাই। যদিও বাহারি রঙের গোলাপ ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। এবার জেনে নিন রোজ ডের পর কোন ডে? রইলো ভালোবাসার সপ্তাহের দিন-তারিখ—

৭ ফেব্রুয়ারি রোজ ডে: প্রেম-প্রকাশের কথা মাথায় এলে প্রথম যে ফুলটা চোখে ভেসে ওঠে তা হল গোলাপ। গোলাপ তো রং ভেদে সম্পর্ককে নতুন মাত্রাও দেয়। কারও সঙ্গে অনেকদিন ধরে ঝগড়া চলছে? একটা সাদা গোলাপ হাতে নিয়ে তাঁর কাছে চলে যান। প্রেমিকের হাতে গুঁজে দিন একটা লাল গোলাপ। আর বেস্ট ফ্রেন্ডের হাতে তুলে দিন হলুদ গোলাপ। 

৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে: কাওকে মনে মনে ভালোবাসেন, কিন্তু বলে উঠতে পারছেন না? সেক্ষেত্রে এই বিশেষ দিনটাকেই বেছে দিন। সারা জীবন মনে থাকে যাবে। রোম্যান্টিক ডিনার বা লাঞ্চের মাঝে আঙুলে পরিয়ে দিন আংটি। 

৯ ফেব্রুয়ারি চকলেট ডে: কোলেটের থেকে ভালো উপহার বোধহয় সত্যিই হয় না। বাজেট যাই থাকুক, চকোলেট এসেই যায়। আর খেতে ভালোবাসে বাচ্চা থেকে বুড়ো। নিজের হাতেও বানিয়ে নিতে পারবেন। ইউটিউবেই পেয়ে যাবেন টিউটোরিয়াল। 

১০ ফেব্রুয়ারি টেডি ডে: টেডি বিয়ার নিষ্পাপ ভালোবাসার প্রতীক। আপনি আপনার সঙ্গীকে একটি টেডি উপহার দিয়ে ভালোবাসা উৎযাপন করতেই পারেন। মেয়েরা বিশেষ করে খুব পছন্দ করে টেডি বিয়ার। 

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে: প্রতিশ্রুতি দিবসে ব্যক্ত করুন ঠিক কতটা ভালোবাসেন। মনের মানুষটাকে নিয়ে ঠিক কোন কোন স্বপ্ন আপনার আছে। ভালোবাসা যেমন জরুরি, তেমনই অঙ্গীকারও প্রয়োজন। একটা ছোট্ট ম্যাসেজেই লিখে ফেলুন না। দেখবেন সম্পর্কের রসায়ানটাই কেমন বদলে গিয়েছে। 

১২ ফেব্রুয়ারি হাগ ডে: আলিঙ্গন হল ভালবাসার সবচেয়ে সুন্দর রূপ এবং একজনকে নিরাপদ বোধ করায়। দিনশেষে এক শান্তির আশ্রয় বোধহয় ভালোবাসার মানুষটার বুকেই পাওয়া যায়। আর এই বিশেষ দিনে একটু না হয় বেশি-বেশিই জড়িয়ে ধরলেন প্রেমিক বা প্রেমিকাকে। 

১৩ ফেব্রুয়ারি কিস ডে: চুম্বন হল প্রেমের সবচেয়ে অন্তরঙ্গ ধাপ। তাই অত না ভেবে ঠোঁটে ঠোঁট বসিয়েই দিন। রাস্তাঘাটে থাকলে অবশ্য গাল বা হাত দিয়েই কাজ চালিয়ে নিতে হবে আপনাকে। 

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে: অবশেষে আসে ভালোবাসার সবচেয়ে বড় দিন ভ্যালেন্টাইন ডে! এদিন একটা রোম্যান্টিক ডেটে চলে যান। আলো-বেলুন-মোমবাতি দিয়ে ঘরেও করে ফেলতে পারেন বিশেষ ডেট। ও হ্যাঁ, একটা উপহার নিতে ভুলবেন না কিন্তু।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950