তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ © সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৭২ জন হয়েছে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ককে সহায়তা দেবে বাংলাদেশ। এজন্য একটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক এসএমএস-এ জানান, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা আজ অথবা আগামীকাল উদ্ধারকারী দল পাঠাতে পারে।

সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত করেছে সিএনএন। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২১ জন।

আরও পড়ুন: ভূমিকম্পের পর কারাগার থেকে পালিয়েছে আইএসের ২০ বন্দি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আশা করা হচ্ছে আগামীকাল উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আমরা কাজ করছি।

চলতি শতকে এটাই তুরস্কে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালে দেশটিতে এমন ভূমিকম্প হয়েছিল। ১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তাম্বুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে সেই ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close