তুরস্কে সন্ধান মেলেনি বাংলাদেশি ছাত্র রিংকুর

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
নিখোঁজ বাংলাদেশি গোলাম সাইদ রিংকু

নিখোঁজ বাংলাদেশি গোলাম সাইদ রিংকু © সংগৃহীত

তুরস্কে ভয়াবহ ভূ‌মিকম্পে আজাজ শহরে নিখোঁজ বাংলাদেশি নুর আলমের খোঁজ মিলেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার সঙ্গে থাকা গোলাম সাইদ রিংকু এখনও নিখোঁজ রয়েছেন। তুরস্কের সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নুর আলমকে উদ্ধার করা হয়।

ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম এ তথ্য জানিয়েছে। ওই দুজন তুরস্কের আজাজ শহরে বসবাস করেন। নিখোঁজ রিংকুর বা‌ড়ি বগুড়ায়। সোমবার ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এতে তিন হাজার ৬০০ জন ছাড়িয়েছে। এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশের কনসাল জেনারেল বলেন, দুর্গত এলাকায় অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। এ পর্যন্ত আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সাতজন বাংলাদেশি শিক্ষার্থীকে গাজিয়ানতেপ অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। ওই অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছে।

ওই অঞ্চলে ৫০ জনের মতো বাংলাদেশি বসবাস করেন। কিছু সংখ্যক ব্যবসা করেন। অনেকে এনজিওতে চাকরি করেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬