ঢাবি শিক্ষকদের জন্য হিল বাংলাদেশের যৌথ ফান্ড গঠন

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়-হিল বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়-হিল বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর © টিডিসি ফটো

‘ঢাকা বিশ্ববিদ্যালয়-হিল বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে হিল বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ বখতিয়ার আলম ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষে চেকটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

উপাচার্য দফতরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে হিল বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. শাহীন ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপার্সন জিন্নাতুল বোরাকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯২৩ সালের ১৩ মার্চ ৬ হাজার টাকা নিয়ে ঢাবিতে প্রথম ট্রাস্ট ফান্ড গঠিত হয়েছিল। তখন ফান্ডটির নামকরণ করা হয়েছিল রাজা কালীনারায়ণ বৃত্তি নামে। বর্তমানে এ ফান্ডের মূলধন ৩১ হাজার ৩৮৪ টাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বৃত্তি/ স্বর্ণপদক প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের স্টাইপেন্ড, শিক্ষকদের গবেষণাকর্মে আর্থিক সহায়তা দান বা শ্রেষ্ঠ গবেষণা কর্মের জন্য পুরষ্কার, স্মারক বক্তৃতা ইত্যাদি আয়োজন করা হয় এসব ফান্ডের থেকে প্রাপ্ত অর্থ থেকে। 

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬