চীনের বেলুন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
চীনের বেলুন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

চীনের বেলুন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আকাশে গত কয়েকদিন ধরে দেখা যাওয়া রহস্যময় চীনা বেলুনটি গুলি করে নামানো হয়েছে। মার্কিন ফাইটার জেট তাদের আঞ্চলিক জলসীমায় বেলুনটি নামিয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন এফ টোয়েন্টি টু ফাইটার জেটের গোলায় সাগরে পতিত হয় এই বেলুনটি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। খবর সিএনএন এর।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আটলান্টিকে যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমার মধ্যেই হালকা বিস্ফোরণের পর পতন হয় বেলুনটির। অভিযানের কারণে চলাচল নিষিদ্ধ করা হয় নর্থ ও সাউথ ক্যারোলাইনার আকাশসীমায়। বন্ধ ছিল তিনটি বিমানবন্দরও।

আরও পড়ুন: চীনের বেলুন আমেরিকার আকাশে গেল কীভাবে

মার্কিন উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে ধ্বংস হয় বেলুনটি। সাত মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। সেগুলো সংগ্রহের চেষ্টা করছে নৌবাহিনীর দু’টি জাহাজ।

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ওপর দিয়ে উড়তে দেখা যায় চীনের বেলুনটি। বেইজিংয়ের দাবি, আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য ব্যবহার হতো ঐ বেলুন। যা অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের আকাশে।

বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিএইচডি করতে অক্সফোর্ডে যাচ্ছেন মাভাবিপ্রবির শিক্ষার্থী 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল পুজার ছুটি, স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬