রাত হলেই বাড়ির কলিং বেল বাজিয়ে পালিয়ে যান এই নারী

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
রাত হলেই বাড়ির কলিং বেল বাজিয়ে পালিয়ে যান এই নারী

রাত হলেই বাড়ির কলিং বেল বাজিয়ে পালিয়ে যান এই নারী © সংগৃহীত

রাতের অন্ধকার একটু গাঢ় হলেই বেজে উঠছে কলিং বেল। কোনও নির্দিষ্ট বাড়িতে নয়, এলাকার প্রায় প্রত্যেক বাড়িতেই ঘটছে এমন ঘটনা। কে কলিং বেল বাজাচ্ছেন, বোঝা যাচ্ছে না। কারণ দরজা খুলতে খুলতেই উপস্থিত ব্যক্তি চলে যান অগোচরে। পুরো এলাকায় যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। অবশেষে পুলিশ রহস্যের সমাধান করেছে।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের রামপুরার। সেখানকার রাস্তায় ঘুরে ঘুরে কে প্রত্যেক বাড়িতে কলিং বেল বাজাচ্ছেন, অবশেষে সেই রহস্যের পর্দা উন্মোচন করতে পেরেছে পুলিশ। রাস্তার সিসিটিভিতেই ধরা পড়েছে সেই দৃশ্য। ভিডিওতে দেখা গেছে, যাবতীয় রহস্যের নেপথ্যে রয়েছেন এক মহিলা।

সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখতে পেয়েছে, যে মহিলা প্রত্যেক বাড়ির দরজায় কলিং বেল বাজিয়ে উধাও হয়ে যাচ্ছেন, তাঁর শরীরে কোনও পোশাক নেই। নগ্ন অবস্থায় রাতের রাস্তায় ঘুরে ঘুরে কলিং বেল বাজাচ্ছেন তিনি। তার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ডিগ্রি পাওয়ার ‘আনন্দে’ ক্যাম্পাসেই নগ্ন হয়ে ছবি তুললেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

এদিকে, মাঝরাতে কলিং বেলের শব্দ শুনে দরজা খোলার পর আগন্তুকের দেখা না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। কয়েক দিন এমন হওয়ার পর স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন তদন্তকারীরা। কিন্তু মহিলাকে খুঁজে পাওয়া যায়নি। রামপুর পুলিশ এলাকাবাসীর কাছে অনুরোধ করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো ভুয়া খবর রটিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি না করা হয়। একইসঙ্গে পুলিশের অনুরোধ, মহিলার খোঁজ পেলে তাকে যেন পোশাক পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। [সূত্র: আনন্দবাজার পত্রিকা]

দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬
ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা ব্যবস্থা নিবে চীন
  • ১৪ এপ্রিল ২০২৬
‘১০ টাকা’ নিয়ে দুই শিশুর ঝগড়া, ভাতিজার হাতে চাচি খুন
  • ১৪ এপ্রিল ২০২৬
আউটলুক লাইট বন্ধের যে নির্দেশনা দিল মাইক্রোসফট
  • ১৪ এপ্রিল ২০২৬